অভিজিৎ মন্ডল,ফরাক্কা :- সেভ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবন বাঁচানোর প্রকল্প।মঙ্গলবার ফরাক্কা পুলিশ প্রশাসনের ও আম্বুজা ফাউন্ডেশন এর সহযোগিতায় ফরাক্কা দুই নম্বর কলোনির রাস্তার পাশে এই পথ নাট্যকারের মাধ্যমে পথ চলতি মানুষকে সচেতন করা হয়।সেভ ড্রাইভ সেভ লাইফ এর বিভিন্ন ধরনের প্রচার করে চলছে সমস্ত জেলায়।এই নাট্যকারের মধ্যে বলা হচ্ছে ট্রাফিক আইন মেনে চলার কথা,মদ খেয়ে গাড়ি না চালানো,সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাও,১৮বছর না হলে গাড়ি চালানো যাবে না।হেলমেট পড়ে গাড়ি চালাতে হবে।এমনি কিছু বাত্রা দেওয়া হয় এই পথনাটকের এর মাধ্যমে।এছাড়া ও পথ চলতি মানুষের হাতে রিফ্লেট দেওয়া হয়।এছাড়াও যে সকল বাইক চালকের হেলমেন্ট না পরে থাকবে সেই সকল চালকদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেওয়া হয়।এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা থানার আই সি দেবব্রত চক্রবর্তী,ফরাক্কার জয়েন্ট বিডিও সন্দীপন প্রামাণিক,আম্বুজা ফাউন্ডেশনের পার্থ সারদী মন্ডল প্রোগ্রাম ম্যানেজার ও ফরাক্কা ইউনিট এর একাধিক কার্যকর্তারা।