ভুতনি কেশরী টোলা ভাঙ্গা বাঁধের পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল।

30th August 2021 11:31 am মালদা
ভুতনি কেশরী টোলা ভাঙ্গা বাঁধের পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল।


ভুতনি কেশরী টোলা ভাঙ্গা বাঁধের পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল।

নুর আইন, মালদা:: মালদার মানিকচক এর ভুতনি থানা হিরা নন্দপুর অঞ্চলের কেটে যাওয়া ভাঙ্গা বাঁধের ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্য নেতৃত্ব মোহাম্মদ সেলিম রাজ্যসভার সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বাম নেতৃত্বরা। এদিন বেলা এগারোটা নাগাদ ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন ভুতনি অঞ্চলে। এলাকা ঘুরে কথা বলেন বন্যাকবলিত গদাই চরের সাধারন মানুষদের সাথে। তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং আশ্বস্ত করেন বিধানসভায় তাদের বার্তা পৌঁছে দেবার।
এ বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান আমরা আজ গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে ভুতনি অঞ্চলে এসেছিলাম। প্রতি বছর কোটি কোটি টাকার কাজ হলেও কেন ভাঙ্গন হয় এই বিষয়ে বড় প্রশ্ন থেকেই যায়। তবে ভাঙ্গন পরিস্থিতি সামলাতে গেলে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এগোতে হবে। তা ছাড়া কোনভাবেই সম্ভব নয় গঙ্গা ভাঙ্গন আটকানো।





Others News

রতুয়া যুবক বিন্দুর পরিচালনায় এক বহুদলীয় প্রতিযোগিতা মূলক লাঠি।

রতুয়া যুবক বিন্দুর পরিচালনায় এক বহুদলীয় প্রতিযোগিতা মূলক লাঠি।


শেখ সাদ্দাম,মালদা:- মালদা জেলার  রতুয়ায়,, রতুয়া শেখ পাড়া  যুবক বিন্দুর  পরিচালনায়  এক বহুদলীয় প্রতিযোগিতামূলক লাঠি খেলার আয়োজন করা হয়  যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত লাঠি খেলার টিম অংশগ্রহণ করে, এদিন কার এই লাঠি খেলায় বিভিন্ন লাঠি খেলার সাথে কুস্তি,ও নানারকম প্রদর্শন দেখিয়ে  খেলোয়াড়রা জনতার মন কারে।

এদিনকার লাঠি খেলার অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের  সভাপতি  আব্দুর  রহিম বক্সী  এছাড়াও ছিলেন স্থানীয় মহরম কমিটির সদস্যগণ।