সুতিতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবক

29th August 2021 6:20 pm মুর্শিদাবাদ
সুতিতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবক


ধুলিয়ান টিভি ওয়েব ডেস্ক:-সুতি : বাড়ি থেকে হাসপাতালে ডিউটি করতে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে সুতি থানার চাঁদের মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত ওই যুবকের নাম রমেন সিংহ বয়স ৩৩ ,পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে । জানাচ্ছে সুতি থেকে স্কুটারে করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে যাচ্ছিল ওই যুবক। কিন্তু চাঁদের মোড় এলাকায় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে তাকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লরিটি কে আটক করে সুতি থানার পুলিশ।





Others News

সুতিতে বন্ধুদের সাথে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক

সুতিতে বন্ধুদের সাথে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক


রাজু আনসারী, অরঙ্গাবাদ : বন্ধুদের সাথে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক নাম আহাদ সেখ (২০)। মুর্শিদাবাদ জেলার সুতি থানার অরঙ্গাবাদ এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কাস্টম ঘাট গঙ্গার ঘাটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় তলিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি সেলিমপুর গ্রামে। শুক্রবার বেলা একটা নাগাদ তিন বন্ধু মিলে এক সাথে গঙ্গায় স্নান করতে গিয়েছিল সে। যদিও ঘটনার কিছুক্ষন পর এক বন্ধু ছুটে গিয়ে বাড়িতে খবর পৌছয় তলিয়ে যাওয়ার। খবর দেওয়া হয় সুতি থানায়। 

এক বন্ধু তফিক সেখ জানায় আমারা তিন জন গঙ্গায় স্নান করতে এসেছিলাম আমারা দুজন গঙ্গার ধারে বসেছিলাম আর আহাদ সেখ নদীতে নেমে সাঁতার কাটছিলো সাঁতার কাটতে কাটতে হঠাৎই স্রোতের মুখে পড়ে যায় আমারা ছুটে যায় বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় ফিরিয়ে আনার কিন্তু পারলামনা বন্ধুকে ফিরিয়ে আনা।
গঙ্গা পারে পরিবার পরিজনেদের ঢল নামে। এলাকায় একেবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে সুতি থানার পুলিশ।  বি এস এফ এর তরফে স্পিড বোটে গঙ্গায় তল্লাশি অভিযান চলে। শোকার্ত পরিবার গঙ্গা পারে অপেক্ষারত দেহ উদ্ধারের অপেক্ষায়।