চিকিৎসার বদলে চলল ঝাঁড়ফুক! সুতি তে কুসংস্কারের বলি হলেন সাপে কাটা বধূ

29th August 2021 5:59 pm ভারত
চিকিৎসার বদলে চলল ঝাঁড়ফুক! সুতি তে কুসংস্কারের বলি হলেন সাপে কাটা বধূ


ধুলিয়ান টিভি ওয়েব ডেস্কঃ- চিকিৎসার বদলে চলল ঝাঁড়ফুক! সুতি তে কুসংস্কারের বলি হলেন সাপে কাটা বধূ আবারও কুসংস্কারের বলি হলেন এক গৃহবধূ। সাপে কাটা ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে ওঝার কাছে নিয়ে যাওয়া হল। তারপর ঘন্টার পর ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক। ফলে যা হওয়ার তাই হল। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই মহিলা। এই ঘটনায় ফের প্রমাণিত হল যে, এখনও শিক্ষার আলো সর্বত্রে পৌঁছয়নি।
শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটলো মুর্শিদাবাদ জেলার সুতি à§§ ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের আলুয়ানিতে। ঘটনার রাতে ওই গ্রামের বাসিন্দা আজবালা সরকার  নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। আচমকাই কিছু কামড়ানোর ব্যাথা পেয়ে ঘুম ভেঙে যায় তাঁর। ঘুম থেকে উঠে দেখেন তাঁর হাতে সাপে কামড়ে দিয়েছে। তখনই এই ঘটনা তাঁর পরিবারের লোকজনের কাছে জানান তিনি। তবে অভিযোগ উঠেছে, তাঁর পরিবারের লোকেরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে গিয়ে নজিপুর ওঝার কাছে নিয়ে যায়। এরপর স্থানীয় ওঝা দীর্ঘক্ষণ ধরে ওই গৃহবধূকে ঝাড়ফুঁক করেন। শুধু তাই নয়, আগামী দু-তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার আশ্বাসও দেন ওই ওঝা। তার পর বাড়ি ফেরার পর কিন্তু কয়েক ঘণ্টা কাটতেই না কাটতেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।  কিছুক্ষণের মধ্যেই ওই গৃহবধূর মৃত্যু হয়। রোগীকে ওঝার কাছে না নিয়ে গিয়ে আগে হাসপাতলে আনলে হয়ত তাঁকে বাঁচানো সম্ভব হত।





Others News

করোনায় আক্রান্ত জে,পি নাড্ডা ।

করোনায় আক্রান্ত জে,পি নাড্ডা ।


নিজেস্ব প্রতিনিধি, ধুলিয়ান টিভি:- গত বুধবার বাংলায় এসেছিলেন জে পি নাড্ডা। দু’দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। বৃহস্পতিবার শিরাকোলের কাছে তাঁর কনভয়ে হামলাও চালানো হয়। তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতও তুঙ্গে উঠেছে। সেই ঘটনার তিনদিনের মধ্যেই জেপি নাড্ডার করোনা ধরা পড়ল। তাহলে বাংলার সফরের দু’দিনে যাঁরা তাঁর কাছে ছিলেন, তাঁদের নিয়মমাফিক এখন নিভৃতবাসে থাকতে হবে।