ধুলিয়ান টিভি ডেস্ক:- সাংবাদিকদের সম্বন্ধে বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন মহুয়া মৈত্র। দু’ পয়সার প্রেস, এভাবেই কর্মী সভায় উপস্থিত সাংবাদিকদের সম্বোধন করেন। এর জেরে বিতর্কের ঝড় ওঠে। সোমবার নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাংসদ, কিন্তু নিজের অবস্থান থেকে সরলেন না। টুইটার পোস্ট ও হোয়াটসঅ্যাপ ডিপিতে লিখেছেন, ‘আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড ’। অর্থাৎ তাঁর কথাগুলি যে মানুষকে আহত করবে সেটি স্বীকার করে ক্ষমা চাইলেও তিনি যা বলেছেন, সেটা সঠিক বলে দাবি মহুয়ার। অনেক সাংবাদিক যেভাবে দুই পয়সার ছবি শেয়ার করছিল, সেই ট্রেন্ডটি ফলো করেই নিজের টুইটটি করেন মহুয়া। আবার বলেন যে তিনি মিম এডিট করতে পারদর্শী হয়ে গিয়েছেন। তৃণমূল সাংসদের সাফাই যে তিনি দলীয় কর্মীদের ওপর রেগে গিয়েছিলেন কর্মীসভায় সাংবাদিকদের ডাকায়। তাঁদের উদ্দেশ্যে ওই বক্রোক্তি ছিল, সাংবাদিকদের তিনি নিশানা করেননি বলেই দাবি সাংসদের।