সুতিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

4th December 2020 7:48 pm ভারত
সুতিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ।


ধুলিয়ান টিভি নিজস্ব প্রতিবেদন :- সুতিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান । 
সারাদেশব্যাপী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বাবরি মসজিদের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ক্যাম্পেইন চলছে ।তারই অংশ হিসেবে আজ সুতির মহেশাইল প্রত্যাশা কোচিং সেন্টারে সুতি ডিভিশন এর উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান । এই অনুষ্ঠানে তিনটি বিষয়ের উপর প্রতিযোগিতা হয়, বাবরি মসজিদের উপর  ক্যুইজ, প্রবন্ধ রচনা এবং অঙ্কন প্রতিযোগীতা হয় । দুপুর দুটো থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সুতি ডিভিশন সভাপতি মোহাম্মদ রাকিম সেখ, ধুলিয়ান ডিইসি সদস্য দেলোয়ার হোসেন, সুতি ১ এরিয়া সভাপতি রবিউল আলম সম্পাদক মীর জাকির আলী ও অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে প্রায় আড়াইশো ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল । তাদের মধ্যে 50 জন ছাত্র-ছাত্রী ছবি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, 30 জন ছাত্র-ছাত্রী ক্যুইজ কম্পিটিশন অংশগ্রহণ করে এবং 10 জন ছাত্র-ছাত্রী প্রবন্ধ রচনা করে । প্রতিযোগীতার শেষে বিজয়ীদের  আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় । 





Others News