নিজস্ব প্রতিবেদন,ধুলিয়ান টিভি:- মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলায় প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ।
বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে সামসেরগঞ্জের ডাকবাংলায় হাউসনগর প্রতিবন্ধী সমিতির পরিচালনায় সাংস্কৃতিক ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবন্ধীদের শীতের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লকের বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, জয়েন্ট বিডিও আবু তৈয়ব, ধুলিয়ান পৌরসভার 12নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ও বিশিষ্ট সমাজসেবী শাজাহান মহালদার মহাশয়,কবি মোঃ ইজাজ আহামেদ, কবি ও শিক্ষক গোলাম কাদের, কবি ডঃ মোহঃ তোহা সেখ, সাহিত্যিক নিতাই মালাকর, শিক্ষক কল্যাণ মুর্ধ প্রমুখ । উপস্থিত অথিতিগণ প্রতিবন্ধীদের হাতে বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক ও চিত্র পরিচালক দাউদ হোসেন। উপস্থিত প্রতিবন্ধীবৃন্দ শীতে এই সাহায্য পেয়ে আপ্লুত।