কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর গোটা দেশে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ডাক কৃষক সংগঠন গুলির

3rd December 2020 8:25 pm ভারত
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর গোটা দেশে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ডাক কৃষক সংগঠন গুলির


ধুলিয়ান টিভি ডেস্ক:- এবার কৃষকদের আন্দোলনকে সমর্থন করে গোটা দেশ (India) স্তব্ধ করার ডাক দিল অল ইন্ডিয়া মোটরস ট্রান্সপোর্ট কংগ্রেস। কৃষকদের সমর্থন করে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর থেকে গোটা দেশে অনির্দিষ্ট কালের জন্য চাকা জ্যামে(বনধ) ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। সংগঠনের দাবি অনুযায়ী, এই বনধে ৯৫ লক্ষ ট্রাক, ৫০ লক্ষ বাস এবং অটো, ট্যাক্সি সামিল হচ্ছে। সংগঠনের এই বনধের ডাকে গোটা দেশে যানবাহন পরিষেবা ব্যাহত হতে চলেছে।কৃষক সংগঠন জানিয়েছে যে, যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন তাঁরা দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাবে। বৈঠকে ৩৫ টি কৃষক সংগঠন অংশ নিয়েছিল। কৃষকেরা দেশের রাজধানীর সীমান্তে নিজেদের দাবি নিয়ে প্রদর্শন করে চলেছে। বৈঠকের পর অখিল ভারতীয় কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি একটি বয়ানে জানিয়েছে যে, সরকারের সাথে বৈঠকে কোনও সমস্যার সমাধান হয়নি আর সরকারের প্রস্তাবকে খারিজ করে দিয়েছে কৃষক সংগঠন।





Others News