নিজেস্ব প্রতিনিধি, ধুলিয়ান টিভি:- গত বুধবার বাংলায় এসেছিলেন জে পি নাড্ডা। দু’দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। বৃহস্পতিবার শিরাকোলের কাছে তাঁর কনভয়ে হামলাও চালানো হয়। তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতও তুঙ্গে উঠেছে। সেই ঘটনার তিনদিনের মধ্যেই জেপি নাড্ডার করোনা ধরা পড়ল। তাহলে বাংলার সফরের দু’দিনে যাঁরা তাঁর কাছে ছিলেন, তাঁদের নিয়মমাফিক এখন নিভৃতবাসে থাকতে হবে।