ভিন রাজ্য থেকে ফেরার পথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট এক যুবকের

8th September 2021 12:21 pm মালদা
ভিন রাজ্য থেকে ফেরার পথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট এক যুবকের


পার্থ ঝাঁ ,মালদা: ভিন রাজ্য থেকে ফেরার পথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট এক যুবকের।

কর্মের টানে গ্রাম থেকে ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা লেগেই রয়েছে রাজ্য জুড়ে। তার মধ্যে ভিন রাজ্য থেকে কাজ করে ফেরার পথে সর্বস্ব খোয়াতে হলো এক যুবককে। টাকাপয়সা মোবাইল সহ অন্যান্য সামগ্রী সবই খোয়াতে হয় খোয়াতে হয় যুবককে। এদিন  ঘটনাটি ঘটে মানিকচক থানার এনাতপুর অঞ্চলে।স্থানীয় সূত্রে জানা যায় রতুয়া থানার অন্তর্গত বিলাই মারি এলাকার যুবক মুখলেসুর রহমান বয়স 25 বছর। পিতার নামঃ ইউসুফ আলী।

 স্থানীয়রা এ বিষয়ে জানান ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে এনাতপুরের মীরা গ্রাম মোড়ে অচৈতন্য অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় মানিকচক গ্রামীণ হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করেন যুবকের।  এর পরেই এ বিষয়টির উপর মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে।





Others News